শর্তাবলী (Terms & Conditions)

স্বাগতম সালাহা ডোর অ্যান্ড ফার্নিচার ওয়েবসাইটে। আমাদের পণ্য ও সেবা ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীর সাথে একমত হচ্ছেন।

১. সাধারণ শর্ত

আমরা সর্বদা মানসম্মত কাঠের দরজা ও ফার্নিচার সরবরাহের চেষ্টা করি। তবে পণ্যের ডিজাইন, কাঠের ধরন, বা ফিনিশিং সামান্য পরিবর্তন হতে পারে প্রোডাকশন প্রক্রিয়া বা কাঠের প্রকৃত গুণমান অনুযায়ী।

২. অর্ডার এবং পেমেন্ট

গ্রাহক পণ্য অর্ডার করার পর আমরা অর্ডার নিশ্চিত করি ফোন বা মেসেজের মাধ্যমে।

  • কাঁঠাল কাঠ ও মেহগনি কাঠের স্ট্যান্ডার্ড সাইজের (২৭” × ৮১”, ৩৩” × ৮১”, ৩৯” × ৮১”, ৫’ × ৭’) দরজার ক্ষেত্রে কোনো অগ্রিম (Advance) প্রদান করতে হয় না।
  • অন্যান্য কাঠের দরজার ক্ষেত্রে ১০%–২০% অগ্রিম প্রদান করতে হয়।
  • অগ্রিম প্রদান করার পর অর্ডার বাতিল করা হলে, প্রক্রিয়াজাত খরচ কেটে ফেরত দেওয়া হতে পারে।

৩. ডেলিভারি নীতি

ডেলিভারি সময়: সাধারণত ১০–২১ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।

সারাদেশে ডেলিভারি: হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি সেবা প্রদান করি। কিছু এলাকায় কুরিয়ার ডেলিভারিতে অসুবিধা হলে, আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করে বিকল্প ডেলিভারি ব্যবস্থা গ্রহণ করি।

৪. কাস্টম অর্ডার

আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন, মাপ ও কাঠের ধরনে কাস্টম অর্ডার দেওয়া যায়। তবে কাস্টম অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি সময় কিছুটা বেশি লাগতে পারে।

৫. রিটার্ন ও রিপ্লেসমেন্ট

পণ্য ডেলিভারির পর কোনো কাঠামোগত ত্রুটি পাওয়া গেলে, আমরা তা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী রিপ্লেসমেন্ট বা সার্ভিস প্রদান করি। তবে গ্রাহকের ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত পণ্য এই ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।

১০০% সার কাঠের পণ্যে যদি কোনোভাবে ঘুণে ধরে, আমরা সেই পণ্যটি রিপ্লেসমেন্টের মাধ্যমে পরিবর্তন করে দিই।

৬. ওয়ারেন্টি

আমরা কাঠামোগত ওয়ারেন্টি প্রদান করি। প্রাকৃতিক দুর্যোগ, পানির ক্ষতি, বা অযত্নের কারণে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

৭. পেমেন্ট অপশন

  • নগদ টাকা
  • বিকাশ / নগদ / রকেট
  • ব্যাংক ট্রান্সফার
  • অ্যাডভান্স পেমেন্ট সহ কাস্টম অর্ডার

৮. যোগাযোগ

যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন —

📞 হটলাইন: 01977596381 / 01911596381

📱 WhatsApp: 01712646742

📱 IMO: 01972646742

📧 ইমেইল: info@salahadoorandfurniture.com

📍 ঠিকানা: 59/26–27 Old Jessore Road, Kadamtala Mor, Khalishpur, Khulna–9000, Bangladesh

© 2010–2025 সালাহা ডোর অ্যান্ড ফার্নিচার | সর্বস্বত্ব সংরক্ষিত